।। তুমি আছো আমি আছি, কণায় কণায় ।।

অনিশ রায়

দাঁড়ালে এসে সামনে আমার
সকল দিক থেকে
দেখব বলেই দেখে ফেললাম
চোখজোড়া ওই রেখে
এলেই যখন আমার পথ ধরে
আমাকেও টেনেছিলে
উলটো পথের ঘোরে।

সময় নিলাম। সময় ভাঙব বলে।
ওখানেতে শুনতে পেলাম
ভাঙার কলরোলে—
শব্দ ছিল, তোমারও নাচের দোলে,
কেবল আমার চোখেই
থমকে গেলে রেখার সরল-এ—

ওপারে অনেকদূরে স্পর্শহারা কোণে
আমার ভুবন গড়তে থাকো
অনুভবের ক্ষণে
আমি তুমি দুইটি সুদূর
একলা কথায়, একতাই সুর৷

২৫ জুলাই, ২০২৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top