সাহিত্য তো শুধু অনুভূতি-সাপেক্ষ শব্দের সমাবেশ নয়; তা সময়ের স্মৃতি, সমাজ-ধারার দীর্ঘ-পথের চলমান অভিজ্ঞতা, মানব-সভ্যতার চেতনা-নির্ভর অন্তর্লোকের স্বর, এবং সভ্যতার অক্ষয় স্মারক।
এই ওয়েবসাইট সাহিত্য ও সংস্কৃতি পাঠের বহুমাত্রাকে উপলব্ধি করার এক নিরবিচ্ছিন্ন প্রয়াস ও প্রয়োগক্ষেত্র, যেখানে সাহিত্যের বহুদিগন্তকে, শিল্পের বিচিত্র বাঁককে, ভাষা ও সংস্কৃতির বহুস্তর-স্তরান্তরকে মানবিকতার রসবোধে ধারণ করার বিরামহীন প্রক্রিয়া থাকবে।
এই ওয়েবসাইটে লেখার লক্ষ্য কেবল পরীক্ষার উত্তরপত্র সাজিয়ে দেওয়া নয়; বরং পরীক্ষা-পদ্ধতি ও প্রাতিষ্ঠানিকতার বাইরেও যে মানবিক ও শৈল্পিক চিন্তা প্রতিনিয়ত বীজতলি রচনা করতে থাকে, তাকে নির্মাণক্ষম একটা ভাষা-ভূমিতে রোপণ করা। যারা আগ্রহী ছাত্রছাত্রী, গবেষক, শিক্ষক অথবা মনোযোগী পাঠক কিংবা রসিকচিত্ত— এই ওয়েবসাইট তাঁদেরই জন্য।
এই সাইট কেন ব্যতিক্রমী?
এখানে লেখনক্রিয়া চলে গভীরতাকে লক্ষ করে। প্রসারিত ভাব ও ভাবনায়। নিজস্ব সাধ ও সাধনায়। ধীরে কিন্তু ধারাবাহিকতায়। ধীরতায় কিন্তু শাণিত ধারে। শব্দই ব্রহ্ম– এই বিশ্বাসকে ধারণ করে। প্রতিটি পাঠ্যকে সূচিপত্রের গণ্ডিতে আটকে না-রেখে পাঠ্যের নতুন আলো অন্বেষণের লক্ষ্যে।