ড. অনিশ রায়

আমার কথা

পেশাগতভাবে আমি পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের সহকারী শিক্ষক। শিক্ষাগত অর্জনে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয় নিয়ে এম.এ. এবং আধুনিক ও উত্তর-আধুনিক কবিতা বিষয়ে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত হয়েছি। আমার বিশেষ আগ্রহের বিষয়— বঙ্গ-সংস্কৃতি, কবিতা, সিনেমা, রবীন্দ্রসঙ্গীত ও লোকসঙ্গীত, চিত্রশিল্প এবং ফুটবল। এইসব বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় ও গ্রন্থে বেশ কিছু লেখাও প্রকাশিত হয়েছে এবং হয়ে চলেছে।

সাহিত্য, শিল্প-সংস্কৃতিকে আমি কেবল আগ্রহ ও আবেগের বিহ্বল আবেশে উপভোগ করি না; বরং অস্তিত্বগত মনন-চেতনার নিয়ত কার্যকরী প্রক্রিয়া হিসেবে দেখি। যেখানে বোধসম্মত এক নৈতিক দায় থাকে, যেখানে রসবোধের দীর্ঘকালীন প্রবাহ সাংস্কৃতিক ধর্মজ্ঞানে সত্তার অস্তিত্বকে অবিরাম সজীবতা দান করে চলে।

error: Content is protected !!
Scroll to Top